Katimon Mango 1kg

৳300 ৳250

0.00/5 See Reviews
Product code : P0469
Brand : অটুট
In Stock: 100 pcs
Quantity:
সারা বাংলাদেশ

Share via:

Details

অফসিজনের সুমিষ্ট কাটিমন আম, ব্যাগিং/নন ব্যাগিং মিক্সড থাকবে। গড়ে ৬+- পিসে কেজি। ডেলিভারি চার্জ ফ্রি।

কাটিমন আমের অন্যতম বৈশিষ্ট্য হল এই আম পাকতে কিছুটা বেশি সময় নেয় এবং খুব ভালোভাবে পাকিয়ে খেতে হবে। পাকতে আবহাওয়াভেদে ৫-৭ দিন+- সময় লাগতে পারে। যত বেশি পাকবে খেতে তত মজা। আম পাওয়ার পর আমগুলো খোলা স্থানে পেপার বিছিয়ে ছড়িয়ে রাখতে হবে ।

আমরা পরিপক্ক কাঁচা আম সরবরাহ করি। পরিবহণের সময় কিছু আম পাকা বা আধা পাকা হতে পারে। ব্যাগিং আম কাঁচা অবস্থায় হলুদ থাকে এবং নন ব্যাগিং কাঁচা অবস্থায় সবুজ থাকে। ভালোভাবে পাকার পর গাঢ়/লালচে হলুদ রং হয়, নরম হয় এবং ঘ্রাণ ছড়ায়।

ক্ষতিকর কেমিক্যালমুক্ত এবং পচনশীল পণ্য হওয়ায় আমে ৩-৫% ক্ষেত্রে ন্যাচারলি কিছু সমস্যা দেখা দিতে পারে। এরকম হলে ছবি/ভিডিও করে আমাদের পাঠাবেন। আমরা রিফান্ড/রিপ্লেসের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

পার্সেল রিসিভ করার সময় বক্স বা ক্যারেট ছেড়া/ভাঙ্গা/টাই কাটা/টাইবিহীন অবস্থায় পেলে অনুগ্রহপূর্বক তৎক্ষণাৎ ডেলিভারিম্যান বা কুরিয়ার অফিশিয়ালকে আমাদের কল দিয়ে জানাতে বলবেন। হোম ডেলিভারির ক্ষেত্রে অনুগ্রহ করে বাসার নিচ থেকে পণ্য গ্রহণ করতে হবে।

💳 পেমেন্ট সিস্টেম:

সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন। তবে ক্ষেত্রবিশেষে এডভান্স পেমেন্ট করতে হতে পারে।

🚛 ডেলিভারি সিস্টেম: আমরা স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে সারাদেশে ডেলিভারি করি। জেলা/উপজেলা শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি এবং এর বাইরে কুরিয়ার পয়েন্ট ডেলিভারির ব্যবস্থা রয়েছে।


Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.

Categories Wishlist
Home
Cart Account